কয়েক দিন আগে আমার ৬০ নম্বর জন্মদিন গিয়েছে। বয়সের জন্য ৬০ সংখ্যাটি যথেষ্ট বড়—আমি সেদিন সন্ধ্যাবেলাতেই সেটা টের পেয়েছি। আমাকে অবাক করে দেওয়ার জন্য আমার ছাত্রছাত্রী আর সহকর্মীরা মিলে গোপনে ৬০ পাউন্ডের বিশাল একটা কেক নিয়ে এসেছে। কেকের সাইজ দেখে আমার ভিরমি খাওয়ার অবস্থা—রীতিমতো বিছানার মতো...