Dear Reader, Books Pointer AppInstallNow
একটি অসমাপ্ত গল্প
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Posted byশ্রেয়া বিশ্বাস05-Apr-2025
Change color
আচ্ছা, জ্যাঠামশাই?
কেন মা? বলিয়া গোবিন্দ মুখুয্যে ভাগবত হইতে মুখ তুলিয়া পরম স্নেহে তাঁহার ভ্রাতুষ্পুত্রীর দিকে চাহিলেন।
সুরমার দুই চোখে জল টলটল করিতেছিল। হাত দিয়া একগোছা কালো চুল মুখের উপর হইতে পিঠের দিকে সরাইয়া দিয়া মহা অভিমান ভরে অভিযোগ করিল,—আচ্ছা, সাহেবরা যদি এতই পারে তবে কেন তারা দাঁড়কাকগুলো সব মেরে ফেলে না? বলিয়া কাঁদিয়া ফেলিল।
গোবিন্দ ব্যাপার বু...