আমার ধারণা গত কয়েক সপ্তাহে এই দেশের সকল মানুষের বিশাল একটা অভিজ্ঞতা হয়েছে। অন্যদের কথা জানি না, অনেক বিষয়ে আমার নিজেরই চোখ খুলে গেছে। যে বিষয়গুলো আগে আলাদা করে চোখে পড়েনি, আজকাল তার অনেক কিছুই চোখে পড়তে শুরু করেছে।
তবে রাজনীতি এখনও আমার কাছে অনেক জটিল বিষয়, অনেক কিছুই কমন সেন্সে মিলে না, তাই সবকিছু বুঝতে পারি না। তারপরেও আমি এই জটিল এবং দুর্বোধ্য বিষয়টাকে নিজে...