নিজেদের জাতিগত দোষগুলির প্রতি ইংরাজদের এমন একটি স্নেহদৃষ্টি আছে যে, এক-এক সময় তাহা দেখিলে আঘাতও লাগে এবং হাসিও পায়। ইংলন্ডের “স্পেক্টেটর’ পরম খৃস্টান কাগজ। কিন্তু সেই কাগজে ‘With Wilson in Matabeleland’ নামক গ্রন্থের প্রশংসাপূর্ণ সমালোচনার মধ্যে একস্থলে লিখিত হইয়াছে : “We have never seen the ...