উপনিষদ বলেন: “মানুষ যদি এ জীবনে ঈশ্বরকে বুঝতে পারে তা হলে সে সত্য হয়ে ওঠে; অন্যথা, তার চরম দুর্দশা হয়।”
কিন্তু এই ঈশ্বরলাভের স্বরূপ কী? এটি স্পষ্ট যে অসীম অনেকের মধ্যে কোনো একটি সামগ্রীর মতো নন, যে তাঁর নির্দিষ্ট শ্রেণীবিভাগ করা যায় ও আমাদের অধিকৃত সামগ্রীর মধ্যে রাখা যায়, যাতে আমাদের রাজনীতিতে, যুদ্ধে, ধন-অর্জনে অথবা সামাজিক প্রতিযোগিতায়, আমাদের বিশেষ সুবিধা দেওয়ার বন্ধুরূপে তাঁ...