Home
পাঁচকড়ি দে রচনাবলী ৬ (ষষ্ঠ খণ্ড)

পাঁচকড়ি দে রচনাবলী ৬ (ষষ্ঠ খণ্ড)

পাঁচকড়ি দে

পাঁচকড়ি দে রচনাবলী ৬ (ষষ্ঠ খণ্ড)

পাঁচকড়ি দে
articles

Change color

ভূমিকা

পাঁচকড়ি দে এখন দুষ্প্রাপ্য।

দুষ্প্রাপ্যতার কারণ দুটো-তিনটে হতে পারে। উনি লিখতে পারতেন না। জনাব আহমেদ খান তিরিশেক বইয়ের মালিক লিখতে পারেন না? ওর উত্তরাধিকারীদের এ বিষয়ে নজর ছিল না। জবাবিটা এই রকম—পরের সম্পত্তিতে নজর দেওয়া—আইনি এবং সৌজন্যের কারণে একেবারে নিষিদ্ধ। তবুও চেষ্টা করেছিলাম খুঁজেপেতে—কিন্তু প্রশ্নাবলী এবং বিরয বদন দেখে মফস্বলের মানুষ আমি বেশি সাহসী হতে পারিনি। গ্রন্থাগারে বইপত্র তালিকাতে থাকলেও লোপাট হয়েছে। এটা খান বিশেক লাইব্রেরি হাঁটকানোর অভিজ্ঞতা। এ থেকে আরও একটা অভিজ্ঞতা—লোপাট করার মতো চাহিদা ছিলই এবং আছেও। প্রমাণ এই ছ-খণ্ড বই সংগ্রহ করতে আমার এবং প্রকাশকের প্রাণ যায় যায়। তৃতীয়-চতুর্থ ব্যক্তিদের সহায়তাও ছিল। শেষ পর্যন্ত প্রায় শেষখণ্ড হয় হয় অবস্থা। পাঠকেরা এইমাত্র ভরসা—সাত-আট খণ্ড নিয়ে সমাপ্ত করতে পারি। প্রকাশককে জানাবার চেষ্টা করুন। আগে থেকেই বিনম্র ধন্যবাদ জানিয়ে রাখি।

এখানে অর্থাৎ এই খণ্ডে বিমিশ্র পাঁচকড়িকে আমরা একত্র করেছি। পাঁচকড়ি প্রণীত, পাঁচকড়ি সংশোধিত এবং পাঁচকড়ি গোয়েন্দা গল্প ছাড়া বৈষ্ণবপদাবলীর সংগ্রাহক, পালাগানের বিন্যাসে, সম্প্রতিকালে সম্পূর্ণ বিস্মৃত। প্রণীত নিয়ে অসুবিধে নেই। ‘হরতনের নওলা’ নিয়ে বড্ড ঝামেলায় পড়েছি। জাতীয় গ্রন্থাগারে এই বইয়ের হদিশ পেলে দেখবেন লেখক হিসেবে শরচ্চন্দ্র সরকারের নাম। রহস্য উপন্যাসের লেখক হিসেবে তিনি স্বক্কলের পরিচিত ছিলেন। এই তথ্য শুনেই পাঠক বলে বসলেন—শরচন্দ্রের বই পাঁচকড়ি রচনাবলিতে ঢুকলো কোন্ সুবাদে। তাহলে বইয়ের ভূমিকাটি আগে পড়ে নিতে হবে। ভূমিকা লেখক যা বলতে চেয়েছেন তা হল ১. এই বইটি পাঁচকড়ি দে—তাঁর শ্রদ্ধাধন্য লেখক পাঁচকড়ি দেখে দিয়েছেন; ২. শুধু দেখে দেননি—এটি বস্তুত তাঁরই লেখা হয়ে দাঁড়িয়েছে। এই ভরসাতে আমরা পাঁচকড়ির নামে এটাকে ছাপিয়েছি। শুধু তাই নয় পাঁচকড়ি দে-র নামে এই শ্রদ্ধা নিবেদন করেছেন বীরেন পাল মশায়ও—যিনি গোয়েন্দা লেখক হিসেবে পরিচিত হয়েছিলেন। কিন্তু পাঁচকড়ি দে মশায়কে নিয়ে এমন কাণ্ড ঘটেছিল যা নিয়ে সত্যি কথাটা বলতে খুব একটা পাথুরে প্রমাণ দিতে পারছিলাম না। বলা হচ্ছিল পাঁচকড়ির নাম-ডাকে একদিন মানুষ লিখতে না পেরে বীরেন পাল মশায়ের নাম দিয়ে তাঁর লেখাই পাঁচকড়ি দে-র নামে ছাপা হয়। কিন্তু ছাপার অক্ষরে বীরেনবাবু ছাপানোর দায়িত্ব স্বীকার করেছেন এবং দায় এবং দায়িত্ব লেখক হিসেবে পাঁচকড়িবাবুকেই দিয়ে যাওয়াতে আমরা নিশ্চিন্ত হয়েছি এবং বীরেনবাবুকে সন্দেহ করার চেষ্টা মাত্র করিনি।

আগে এতোগুলি খণ্ড ছাপানো হয়েছে কোথাও পাঁচকড়িবাবুর পিতৃনাম আমরা উল্লেখ করতে পারিনি। এখণ্ডের দৌলতে তা আমরা জানতে পেরেছি—কোনও জীবনী অভিধানে তার উল্লেখ দেখিনি–হয়ত তা আমার দৃষ্টিশক্তির ক্ষীণতা হতে পারে। বীরেন্দ্রনাথ পাল-এর জন্যে ‘লক্ষটাকা’ দেখুন এবং প্রতিজ্ঞা- পাল-এ পাবেন পাঁচকড়ির পিতৃদেবের নাম-কেদারনাথ দে। পাঁচকড়ি-শরত্চন্দ্র দ্বন্দ্ব পারেন ‘হরতনের নওলা’-তে। ‘নিমাই-সন্ন্যাস’ ইত্যাদি বৈষ্ণবপদালবী এখন যাঁরা বৈষ্ণবপদাবলীর চর্চা করেন, তাঁরা গ্রন্থশেষে পাঁচকড়ি দে-র এই অপরূপ কীর্তির কথা এখন বিশেষভাবে স্মরণ করে এই খণ্ডের প্রতি ও প্রকাশকের প্রতি কৃতজ্ঞ থাকবেন তাঁরা।

লক্ষটাকা, হরতনের নওলা এবং প্রতিজ্ঞা-পালন—তিনটি গ্রন্থের সঙ্গে পাঁচকড়ি-শরচ্চন্দ্রকে যুগ্মভাবে স্মরণ করার সুযোগে আমরা গ্রন্থনাকে ‘পাঁচকড়ি রচনাবলী’-তে ঠাঁই দিয়েছি। বুভুক্ষু পাঠকেরা কি ‘টু-ইন-ওয়ান ভাবছেন?! রসের ধারাবাহিকতায় সবই অভিন্ন।

করুণা প্রকাশনীর স্মরণীয় বামাচরণ মুখোপাধ্যায় এবং তস্যপুত্র কৃষ্ণেন্দুর প্রয়াস লক্ষনীয়। কৃষ্ণেন্দু চিনতে পারছেন না? আমাদের বাচ্চু।

—বারিদবরণ ঘোষ


লক্ষ টাকা

লোভাৎ ক্রোধঃ প্রভবতি লোভাৎ কামঃ প্রজায়তে।

লোভান্মোহশ্চ নাশশ্চ লোভঃ পাপস্য কারণং।।

লোভেন বুদ্ধিশ্চলতি লোভো জনয়তে তৃষ্ণাং।

তৃষ্ণাৰ্ত্তো দুঃখমাপ্নোতি পরত্রেহ চ মানবঃ।।


হিতোপদেশ।


শ্রী পাঁচকড়ি দে


.


উৎসর্গপত্র


সাহিত্যানুরাগী

শ্রীযুক্ত ধীরেন্দ্রনাথ পাল

সুহৃদ্বরেষু,


এই উপন্যাসখানির প্রকাশ বিষয়ে আপনি যথেষ্ট সাহায্য করিয়াছেন। বলিতে কি আপনারই উৎসাহে এবং আগ্রহে এই পুস্তকখানি প্রকাশিত হইল; এবং ইহার স্থানে স্থানে আপনার হস্তচিহ্নও বিদ্যমান রহিয়াছে। এই গ্রন্থ আপনাকে প্রমোপঢৌকন দিলাম।


গ্রন্থকার

কলিকাতা

২২শে ফাল্গুন, ১৩১৪



সূচিপত্র

  1. প্রথম পরিচ্ছেদ – ডাক্তারবাবুর কথা
  2. দ্বিতীয় পরিচ্ছেদ – ডাক্তারবাবুর কথা – ক্রমশ
  3. তৃতীয় পরিচ্ছদ – পত্র – প্রথমাংশ
  4. চতুর্থ পরিচ্ছেদ – পত্র মধ্যাংশ
  5. পঞ্চম পরিচ্ছেদ – পত্র শেষাংশ

প্রথম পরিচ্ছেদ – ডাক্তারবাবুর কথা

বেলা দ্বিপ্রহর। আহারাদি শেষে একটু বিশ্রাম করিব মনে করিতেছিলাম বটে, কিন্তু কার্যত ঘটিয়া উঠিল না। বাহির হইতে সংবাদ আসিল, কে একটি ভদ্রলোক বহির্বাটিতে আমার জন্য অপেক্ষা করিতেছেন – বিশেষ আবশ্যক, এখনই দেখা করিতে হইবে।


আমি বাহিরে আসিয়া তাঁহার সহিত সাক্ষাৎ করিলাম। আগন্তুকের বয়ঃক্রম সপ্তবিংশতি বৎসর; বর্ণ গৌর। মুখমণ্ডল সুন্দর হইলেও এক্ষণে যন্ত্রণাবিবর্ণীকৃত। গঠন ঈষদ্দীর্ঘ। একখানি রেশমী রুমালে দক্ষিণ হস্ত বক্ষের উপর ঝুলাইয়া গলদেশে বাঁধা। আমাকে দেখিয়াই, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সেই যুবক ক্ষীণতর স্বরে বলিলেন, ‘মহাশয়ের নাম কি কালীকৃষ্ণবাবু?’


‘হাঁ, আমারই নাম।’


‘ক্ষমা করিবেন, আমি কখন আপনাকে দেখি নাই। লোকের মুখের আপনার অনেক সুখ্যাতি শুনিয়াছি।’


দেখিলাম, তিনি তখন দাঁড়াইয়া কাঁপিতেছেন; পদদ্বয় যেন তাঁহার দেহভার আর বহন করিতে পারিতেছে না; যন্ত্রণায় প্রাণ বাহির হইয়া যাইতেছে। প্রথম একটু একটু যন্ত্রণা কখন হইত; কখন হইত না; কিন্তু এখন বড় ভয়ানক দাঁড়িয়েছে – এক মুহূর্তের জন্য আমি স্থির হইতে পারিতেছি না। দিন দিন যাতনা বাড়িয়া উঠিতেছে; আর আমি সহ্য করিতে পারি না; কে যেন একখণ্ড জ্বলন্ত অঙ্গার হাতের উপর চাপিয়া ধরিয়াছে – এমনই যন্ত্রণা। আপনি যদি অনুগ্রহ করিয়া কাটিয়া দেন, বড়ই উপকৃত হই; এমন কি আর এক ঘণ্টা যদি এই যন্ত্রণা আমাকে ভোগ করিতে হয় – আমি পাগল হইয়া যাইব।’


আমি তাঁহাকে বুঝাইয়া বলিলাম, প্রথমে অস্ত্র করিবার কোন আবশ্যক নাই, প্রলেপাদির দ্বারা যাহাতে তাঁহার যন্ত্রণা দূর হয় করিব।


যুবক এবার একটু জোরে জোরে বলিলেন, ‘না, না ডাক্তারবাবু, প্রলেপ-প্রয়োগে ইহার কিছু হইবে না; আপনি অস্ত্র করিয়া দিন, নতুবা এ যন্ত্রণ যাইবে না; যেখানে যন্ত্রণা হইতেছে সেখানকার মাংস কাটিয়া তুলিয়া ফেলুন।’


হাতের কোনখানে তেমন যন্ত্রণা হইতেছে আমি দেখিতে চাহিলাম। ধীরে ধীরে তিনি রুমাল হইতে হাত বাহিরে করিলেন; বাহির করিয়া ধীরে ধীরে আমার টেবিলের উপর অতি সন্তর্পণে রাখিলেন। বলিলেন, ‘ডাক্তার মহাশয়, আপনি পরীক্ষা করিয়া যাহাই বুঝুন, আপনি কাটিয়া দিন। আমাকে কতদূর যাতনা ভোগ করিতে হইতেছে কথায় আপনাকে কি করিয়া বুঝাইব?’


আমি তাঁহার হাতখানি ধীরে ধীরে তুলিলাম। যন্ত্রাদির সাহায্যে বিশেষ করিয়া দেখিতে লাগিলাম। কোন রোগের কোন প্রমাণই পাইলাম না। তাঁহার হাতে আর আমার হাতে কোন পার্থক্য নাই – নীরোগ। আর তত গ্রাহ্য না করিয়া আমি তাঁহার হাত ছাড়িয়া দিলাম, সশব্দে তাঁহার সেই হাতখানি টেবিলের উপর পড়িয়া গেল।


যুবক উৎকট যন্ত্রণায় বিকট চিৎকার করিয়া তখন কাঁদিয়া উঠিলেন। বাম হাত ধীরে ধীরে ডান হাত তুলিলেন। তাঁহার ভাবে বোধ হইল, তিনি বস্তুতই অতিশয় যন্ত্রণা ভোগ করিতেছেন।


আমি বলিলাম, ‘ঠিক কোন স্থানে যন্ত্রণা হইতেছে আমাকে দেখাইয়া দিন।’


‘এইখানে।’ বলিয়া তিনি অঙ্গুলি নির্দেশ করতলের উপরিভাগে – যেখানে দুইটি স্থূল শিরা একত্রে মিশিয়াছে – দেখাইলেন। আমি ধীরে ধীরে সেই স্থান টিপিয়া দেখিতে লাগিলাম, ইহাতে তখন তাঁহার সর্বাঙ্গ কম্পিত হইতেছিল।


আমি বলিলাম, ‘ইহাতেও কি আপনার যন্ত্রণা হইতেছে?’


তিনি কোন উত্তর করিলেন না। দেখিলাম, তাঁহার চক্ষু দুটি অশ্রুজলে ভরিয়া গিয়াছে। ভাবিয়া পাইলাম না কি এমন যন্ত্রণা!


আমি। কি আশ্চর্য! আমি তো কিছুই দেখিতে পাইতেছি না।


তিনি। তবে এ যন্ত্রণা কেন হইতেছে? ইচ্ছা হইতেছে দেয়ালে ঠুকিয়া নিজের মাথা নিজে ভঙ্গিয়া ফেলি – মরিয়া যাই – যন্ত্রণার অবসান হোক।


আমি magnifying glass দিয়া বিশেষ করিয়া তন্নির্দিষ্ট স্থান পরীক্ষা করিলাম, কিছুই নয়। বলিলাম, ‘কই, কিছুই দেখিতেছি না। আপনার হাতের অন্যান্য স্থান যেমন এটুকুও তেমনি।’


‘আমার বোধ হইতেছে ওখানটা লাল হইয়াছে।’


‘কই?’ যুবক তখন পকেট হইতে একটা wooden pencil বাহির করিয়া ধীরে ধীরে অস্পষ্ট রেখায় হাতের সেইখানে একটি আধুলির মতন গোল করিয়া ক্ষুদ্র চিহ্ন করিলেন।


আমি তাঁহার দিকে চাহিয়া দেখিতে লাগিলাম। ভাবিলাম, বোধ হয় একটু না একটু পাগলের ছিট আছে। বলিলাম, ‘আপনি কিছুদিন এখানে অপেক্ষা করুন, আরোগ্য লাভ করিতে পারিবেন।’


যুবক। থাকিতে পারিব না। এমন মনে করিবেন না যে আমি পাগল। এখানে থাকিলে আপনি এমন কি উপায় স্থির করিয়াছেন যে আমি নিশ্চয় নীরোগ হইব? আর কোন উপায় নাই। যেটুকু আমি পেন্সিল দিয়া দাগ করিয়াছি, আপনি কাটিয়া ফেলুন – এ উৎকট যন্ত্রণা হইতে নিষ্কৃতি পাই।


আমি। আমি পারিব না।


যুবক। কেন?


আমি। অস্ত্র করিবার কিছুই দেখিতেছি না। আপনি যে স্থান দাগ কাটিয়া দেখাইতেছেন ঠিক আমার হাতের ন্যায় – রোগের তো কিছুই দেখিতেছি না।


যুবক।। আপনি কি মনে করিতেছেন আমি পাগল না আপনার সহিত বিদ্রূপ করিতে আসিয়াছি। এই নিন, আপনার পারিশ্রমিক নিন, ‘ঐটুকু বেশ করিয়া কাটিয়া দিন; আমি আপনার সহিত ছেলেমানুষী করিতে আসি নাই।’


পকেট হইতে তিনি একখানি একশত টাকার নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিলেন।


আমি। আমি এখনও বলিতেছি, আমি পারিব না।


যুবক।। কেন পারিবেন না?


আমি। না, ইহা আমার দ্বারা হইবে না। আমার এ কার্যে আমাকে সাধারণের নিকট নিন্দাভোগ করিতে হইবে। সকলেই আপনাকে শুধু পাগল ভাবিবে না, আমাকেও বদ্ধ পাগল বলিয়া জানিবে।


যুবক। বেশ, না পারেন, আর একটি আমার সামান্য কথা রাখুন, আমি আপনা আপনি ঐটুকু কাটিয়া ফেলিতেছি। বাঁ হাতে যদিও সুবিধা মত কাটিতে পারিব না, তাহাতে ক্ষতি নাই। তাই হোক, আপনি ঔষধাদি দিয়া বাঁধিতে দিবেন।


পকেট হইতে তিনি একখানি শাণিত ছুরিকা বাহির করিলেন। আমি অবাক হইয়া তাঁহার দিকে চাহিয়া রহিলাম। পর মুহূর্তে দক্ষিণ হাতের নির্দিষ্ট স্থানে তিনি সেই ছুরি বিদ্ধ করিলেন; অজস্র ধারে রক্ত বাহির হইল। সেই একগুঁয়ে যুবককে আম

**********
No Review
Related Books
Loading books…